1 Answers
উদ্দীপকে আফসারের সংঘ গঠনের উদ্যোগটি ইসলামের ইতিহাসে 'হিলফুল ফুযুল' বা শান্তি সংঘকে নির্দেশ করছে।
হযরত মুহাম্মদ (স.) হারবুল ফিজারের ভয়াবহতা প্রত্যক্ষ করেছিলেন। এ যুদ্ধে বহু মানুষ আহত ও নিহত হন। তাতে তাঁর কোমল হৃদয় কেঁদে ওঠে। শান্তিকামী মানুষ হিসেবে এ অশান্তি দূর করতে তিনি আরবের শান্তিকামী যুবকদের নিয়ে 'হিলফুল ফুযুল' গঠন করেন। উদ্দীপকে আফসারের উদ্যোগের সংঘটি হিলফুল ফুফুলের অনুরূপ। শান্তিশৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত তাই ইমাম সাহেব এ উদ্যোগকে সামাজিক শান্তি প্রতিষ্ঠার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন। কেননা হিলফুল ফুযুলের উদ্দেশ্য ছিল আর্তের সেবা, অত্যাচারীকে প্রতিরোধ ও অত্যাচারিতকে সাহায্য করা, শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং গোত্রে গোত্রে শান্তি, সম্প্রীতি বজায় রাখা। বর্তমান বিশ্বের শান্তিসংঘগুলো তাই অনেকাংশে হিলফুল ফুযুলের কাছে ঋণী।
সুতরাং বলা যায়, আফসারের কার্যক্রম সম্পর্কে ইমাম সাহেবের মূল্যায়ন যথার্থ হয়েছে।