1 Answers
জসীম সাহেবের স্ত্রীর গাছ লাগানো নিয়ে বিরক্ত হওয়া ঠিক হয়নি। কারণ এটা রাসুলের নির্দেশ। তবে তিনি মানবসেবার যে আগ্রহ দেখিয়েছেন তা অবশ্যই প্রশংসার দাবিদার।
হাদিসে আছে- خَيْرُ النَّاسِ مَنْ يَنْفَعُ النَّاسِ
অর্থ: সেই ব্যক্তিই উত্তম যে মানুষের কল্যাণ করে।
অন্য হাদিসে আছে-
انْصُرُ أَحَاكَ عَالِمًا أَوْ مَظْلُومًا إِنْ يَكُ عَالِمًا فَارْدُدْهُ مِنْ ظُلْمِهِ وَإِنْ يَكُهُ চمَظْلُومًا فَانْصُرْهُ
অর্থ: "তুমি তোমার ভাইকে সাহায্য কর, সে অত্যাচারী হোক বা অত্যাচারিত হোক। সে যদি অত্যাচারী হয় তবে তুমি তাকে জুলুম থেকে বিরত রাখ। আর যদি সে অত্যাচারিত হয়, তবে তাকে সাহায্য কর।” এমনিভাবে কুরআনেও পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে বলা হয়েছে। এছাড়া পৃথিবীর সকল জ্ঞানীগুণীও মানবসেবাকে সর্বোত্তম কাজ হিসেবে গণ্য করেছেন। কাজেই জসীম সাহেবের স্ত্রীর বক্তব্য এক্ষেত্রে যথার্থ হয়েছে। তাই বলে বৃক্ষরোপণ কর্মসূচি বাদ দেওয়া সঠিক হবে না।