1 Answers
সালাম সাহেবের মনোভাব যেন 'পল্লিসাহিত্য' প্রবন্ধের লেখকের চাওয়ারই প্রতিফলন। উক্তিটি যথার্থ।
পল্লিসাহিত্য আমাদের দেশের ঐতিহ্যের ধারক ও বাহক। একসময় আমাদের পল্লিসাহিত্য যথেষ্ট সমৃদ্ধ ছিল। সংরক্ষণ ও প্রসারের অভাবে অমূল্য পল্লিসাহিত্য আজ বিলুপ্তির পথে।
'পল্লিসাহিত্য' প্রবন্ধে বাংলার মানুষের মুখে মুখে প্রচলিত পল্লিসাহিত্যের বিভিন্ন উপাদানের বর্ণনা করা হয়েছে। এসব উপাদানের মধ্য দিয়ে আমাদের অতীত ঐতিহ্য ও গৌরব প্রকাশ পায়। বাংলা পল্লিসাহিত্য যেমন- মৈমনসিংহ গীতিকা, প্রবাদ, পল্লিগান, উপকথা ইত্যাদি বিষয় প্রাবন্ধিক সংগ্রহ ও সংরক্ষণের গুরুত্ব প্রবন্ধে আলোচনা করেছেন। প্রাবন্ধিক চেয়েছেন এসব সাহিত্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মূল্যবান সম্পদ, তাই এগুলোকে সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। উদ্দীপকের সালাম সাহেব লেখকের এ মনোভাবনার প্রতিফলন ঘটিয়েছেন। তিনি উচ্চশিক্ষিত হয়েও দেশের ঐতিহ্য ও সংস্কৃতি হৃদয়ে লালন করেন। পল্লির গানগুলো তার অত্যন্ত প্রিয়। তিনি তার ব্যক্তিগত লাইব্রেরিতে পল্লিসাহিত্য সংরক্ষণ করেন।
'পল্লিসাহিত্য' প্রবন্ধে লেখক উদ্দীপকের সালাম সাহেবের মতো মানুষের প্রত্যাশাই করেছেন। যারা আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে গা না ভাসিয়ে পল্লির হারানো সম্পদগুলো সংরক্ষণ করবে। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।