"উদ্দীপকের অর্ণবের উদ্যোগই 'পল্লিসাহিত্য' প্রবন্ধের লেখকের প্রত্যাশা।"- বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
"উদ্দীপকের অর্ণবের উদ্যোগই 'পল্লিসাহিত্য' প্রবন্ধের লেখকের প্রত্যাশা।"- মন্তব্যটি যথার্থ।
পল্লিসাহিত্য বাঙালির প্রাণের সঙ্গে মিশে আছে। পল্লির বুকজুড়ে ছড়িয়ে থাকা পল্লিসাহিত্য মানুষের জীবনের কথা বলে। তাই এগুলো সংরক্ষণ করা একান্ত জরুরি।
উদ্দীপকের অর্ণব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। লোকসংগীতের প্রতি তার যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে অর্ণবের সহপাঠীরা শহুরে সাহিত্যের প্রতি আসক্ত। তারা পল্লিগান বা লোকসংগীত পছন্দ করে না। অর্ণব লোকসংগীতের প্রতি সহপাঠীদের এই অনাগ্রহ দেখে মোবাইলে আব্বাস উদ্দিন, লালন শাহ্, হাসন রাজা, পাগলা কানাই প্রমুখের গান শোনে। তার বাজানো গান শুনে তার সহপাঠীরা ধীরে ধীরে লোকসংস্কৃতির প্রতি আগ্রহী হয়ে ওঠে। 'পল্লিসাহিত্য' প্রবন্ধে লেখক বাংলার পল্লিসাহিত্যের বিভিন্ন সম্পদ নিয়ে আলোচনা করেছেন। পল্লিসাহিত্য সম্পর্কে তাঁর অভিমত হলো এগুলো আমাদের অমূল্য সম্পদ, এগুলো সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে। পল্লিসাহিত্যের প্রসারের জন্য আরও বেশি যত্নশীল হওয়া প্রয়োজন বলে তিনি মত দিয়েছেন।
'পল্লিসাহিত্য' লেখক প্রাবন্ধিক পল্লিসাহিত্যগুলো বাঁচিয়ে রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। উদ্দীপকের অর্ণবের কর্মকান্ড লেখকের সেই প্রত্যাশাই পূরণ করে। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।