1 Answers

উক্ত অনুমানটি অমাধ্যম অনুমানের অন্তর্গত। যে অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি সরাসরি নিঃসৃত বা অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। এই অনুমানের সংজ্ঞাকে বিশ্লেষণ করলে তার স্বরূপ উন্মোচিত হয়। আমরা দেখি অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য বা প্রতিজ্ঞা (Premise) থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আশ্রয়বাক্যের গঠনগত পরিবর্তন দ্বারাও সিদ্ধান্ত গ্রহণ করা চলে। উক্ত অনুমানের সিদ্ধান্ত বাক্য গঠনগতভাবে আশ্রয়বাক্য থেকে ভিন্ন বা আলাদা হলেও সিদ্ধান্তে আশ্রয়বাক্যের বিরোধী কোনো অর্থ প্রকাশ করে না। অমাধ্যম অনুমানে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে সরাসরি নিঃসৃত হয়। এই অনুমানে দুটি পদ বিশেষ করে 'উদ্দেশ্য পদ' ও 'বিধেয় পদ' পরিবর্তিত হয়ে সিদ্ধান্তে অবস্থান করে। অমাধ্যম অনুমানে সিদ্ধান্ত আশ্রয়বাক্যের তুলনায় ব্যাপক হতে পারে না। অমাধ্যম অনুমান খাঁটি অনুমান না হলেও এর গুরুত্ব কম নয়। এই অনুমানের আশ্রয়বাক্যের অন্তর্নিহিত অর্থ সিদ্ধান্তে স্পষ্ট হয়।

7 views

Related Questions