1 Answers
উদ্দীপকের আরিফ তরফদার যে সিদ্ধান্ত গ্রহণ করেন সেটি আরোহমূলক অনুমানকে প্রকাশ করছে। এই আরোহ অনুমানের মূল্য ও গুরুত্ব আছে বলে আমি মনে করি। যে অনুমান প্রক্রিয়ায় একাধিক কম ব্যাপক আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হই তাই 'আরোহ অনুমান'।
আরোহ অনুমান বেশ গুরুত্বের দাবী রাখে বলে আমি মনে করি। কারণ আরোহ অনুমানের মাধ্যমে বিজ্ঞান তার যাত্রা তরান্বিত করেছে। আরোহ অনুমানের দুটি ভিত্তি রয়েছে- আকারগত ভিত্তি ও বস্তুগত ভিত্তি। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতি হলো আকারগত ভিত্তি এবং নিরীক্ষণ ও পরীক্ষণ বস্তুগত ভিত্তি। প্রকৃতির নিয়ম-নীতি সম্পর্কে আরোহ অনুমানে সদর্থক ও নঞর্থক দুটি দিকের কথা বলা হয়েছে। প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলে। কোনো খামখেয়ালীর স্থান নেই। আর এর মাধ্যমে প্রকৃতির সত্যকে তুলে ধরা হয়েছে। সত্যতা নির্ণয়ের ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ভূমিকা রয়েছে। প্রকৃতির নিয়ম-নীতির বিশেষ দিকগুলো তুলে ধরে আরোহ অনুমান।
কার্যকারণ নীতি অনুযায়ী বিজ্ঞান বিভিন্ন বিষয় আবিষ্কার করতে পারে। এর সূত্র ধরে বিভিন্ন অজানা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। বৈজ্ঞানিক আবিষ্কারে কার্যকারণ নিয়মকে প্রধান হিসাবে ধরা হয়। আর কার্যকারণ নিয়ম আরোহের অন্যতম ভিত্তি। আবার, পরীক্ষণ ও নিরীক্ষণের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ের জ্ঞান লাভ করি। পরীক্ষাগারে পরীক্ষণ এর মাধ্যমে বিভিন্ন বিষয়ের সত্যতা সম্পর্কে জানতে পারি। নিরীক্ষণ প্রকৃতির বিভিন্ন বিষয় প্রত্যক্ষণ ও পরীক্ষা করে সত্য জ্ঞান লাভে সহায়তা করে। এই পরীক্ষণ ও নিরীক্ষণ আরোহের অন্যতম ভিত্তি।
সুতরাং আমরা বলতে পারি যে, উদ্দীপকের আরোহ অনুমান জ্ঞান লাভে যেমন সহায়ক তেমনি বৈজ্ঞানিক বিভিন্ন বিষয় আবিষ্কারের ক্ষেত্রে ভূমিকা রাখে। আর এজন্য আমরা আরোহ অনুমান গুরুতপূর্ণ বলে মনে করি।