1 Answers
সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনের ফলে প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণে সমস্যার সৃষ্টি হতে পারে।
সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানে নির্বাহী ও উপদেষ্টা থাকায় এবং উর্ধ্বতন তাদের ওপর নির্ভরশীল হওয়ার কারণে অনেক সময়ই সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটে।
উদ্দীপকে 'গোল্ডেন ফ্যাশনস লি.'-এ সম্প্রতি কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় বিভাগীয় ব্যবস্থাপকগণ প্রত্যেক বিভাগে বিশেষজ্ঞ নিয়োগ করেন। তিনি তার প্রতিষ্ঠানে বিদ্যমান সংগঠন কাঠামোর পরিবর্তন এনে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো অনুসরণ করেন। এরূপ সংগঠনে সাধারণত নির্বাহিগণ সিদ্ধান্ত গ্রহণে বিশেষ অবদান রাখে। বিভিন্ন বিভাগের নির্বাহী ও উপদেষ্টাদের সাথে আলোচনা এবং পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাছাড়া প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ এবং নির্বাহী আলাদা হওয়ার ফলে সিদ্ধান্ত গ্রহণে অনেক বিলম্ব ঘটে ফলে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণে সমস্যা দেখা দেয়।
তাই বলা যায় 'গোল্ডেন্ডন ফ্যাশনস লি.'-এর সংগঠন কাঠামো পরিবর্তন করে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন পরিচালনায় উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণে সমস্যা সৃষ্টি করতে পারে।