1 Answers

সরলরৈখিক সংগঠন কাঠামো একটি প্রাচীন ও সহজতর সংগঠন কাঠামো। এ কাঠামোতে কর্তৃত্বের ধারা উপর থেকে, ক্রমান্বয়ে নিচে নেমে আসে। এ কাঠামোতে ঊর্ধ্বতনরা আদেশ দেন এবং অধস্তনরা তা পালন করে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অধস্তনরা পালন করবে এটাই স্বাভাবিক। এই ধারাবাহিকতা অতি প্রাচীনকাল থেকেই চলে আসছে। মূলত ব্যবসায় শুরু হওয়ার পর থেকেই এ নীতি বিদ্যমান।

সরলরৈখিক সংগঠন কাঠামো এমন একটি সংগঠন কাঠামো যাতে দায়িত্ব উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে এবং জবাবদিহিতা নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়ে স্থানান্তরিত হয়। সামরিক বিভাগ এবং আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা সরলরৈখিক সংগঠন কাঠামোর অধীনে পরিচালিত হয়। তাছাড়া যেকোনো ছোট আকারের প্রতিষ্ঠানেও এরূপ সংগঠন কাঠামো ব্যবহৃত হয়। এছাড়াও সাধারণ ব্যবসায় প্রতিষ্ঠান, সামরিক ব্যবসায় প্রতিষ্ঠান এবং বিভিন্ন আমলের রাজাবাদশাহদের রাজ্য পরিচালনায়ও এরূপ সংগঠন কাঠামো ব্যবহৃত হতো। তখন রাজার আদেশে প্রজারা দায়িত্ব পালন করত এবং প্রজারা কৃত কাজের জন্য রাজার নিকট জবাবদিহি করত। এছাড়াও মানুষ যখন গুহায় বাস করত তখন তারা দলপতি নির্বাচন করত। দলপতি কোনো কাজের নির্দেশ দিলে তা করত আবার সম্পাদিত কাজের জবাবদিহিতাও দলপতির নিকট করত। আর সেই প্রাচীন আমল থেকে বর্তমান পর্যন্ত সরলরৈখিক সংগঠন কাঠামো ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে।

তাই বলা যায়, সরলরৈখিক সংগঠন কাঠামো একটি প্রাচীন, সরল ও সহজবোধ্য সংগঠন কাঠামো। এর মাধ্যমে একটি প্রতিষ্ঠান পরিচালনা অত্যন্ত সহজ ও নমনীয়।

5 views

Related Questions