1 Answers

যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা উপর থেকে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে, তাকে সরলরৈখিক সংগঠন বলে।

সরলরৈখিক সংগঠনে সরলরৈখিক নির্বাহীগণ স্ব স্ব বিভাগে সর্বময় কর্তৃত্ব সহযোগে দায়িত্ব পালন করেন। সহযোগী নির্বাহী না থাকায় তাকে কারও সাথে কোনো বিষয়ে আলোচনা 'করতে হয় না। অধস্তনরাও একক নির্বাহীর অধীনে দায়িত্ব পালন করে। ফলে ভুল বোঝাবুঝি ও বিশৃঙ্খলার সুযোগ থাকে না। তাই সরলরৈখিক সংগঠন সহজ প্রকৃতির।

4 views

Related Questions