1 Answers
রাষ্ট্র কর্তৃক গঠিত বা পরবর্তীতে জাতীয়করণকৃত কোনো ব্যবসায়ের মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে।
রাষ্ট্র হলো এমন এক সার্বভৌম শক্তি যার কর্মকাণ্ড সামষ্টিক প্রকৃতির। সকল মানুষ, শক্তি ও সম্পদ রাষ্ট্রের অধীন। তাই রাষ্ট্রের যেকোনো কর্মকাণ্ড বৃহদায়তন রূপ পরিগ্রহ করে। রাষ্ট্র যখন কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে গঠন ও পরিচালনা করে তাও সাধারণভাবে স্বাধীন সত্তাবিশিষ্ট বৃহদায়তন প্রকৃতিতে গড়ে ওঠে। তাই রাষ্ট্রীয় ব্যবসায় বৃহদায়তন প্রকৃতির ব্যবসায় সংগঠন।
6 views
Answered