1 Answers
রাষ্ট্র কর্তৃক গঠিত বা পরবর্তীতে জাতীয়করণকৃত কোনো ব্যবসায়ের মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে।
ব্যবসায় বলতে সাধারণভাবে ব্যক্তিমালিকানাধীন ব্যবসায় প্রতিষ্ঠানকে বুঝায়। ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হলো এর মুনাফা অর্জন। একমালিকানা, অংশীদারি, কোম্পানিসহ সকল সংগঠনই কার্যত এ উদ্দেশ্যে পরিচালিত হয়। অথচ রাষ্ট্রীয় ব্যবসায় জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হয়ে থাকে। এ ভিন্নতার কারণেই বলা হয় রাষ্ট্রীয় ব্যবসায় ভিন্নধর্মী প্রতিষ্ঠান।
5 views
Answered