1 Answers
রাষ্ট্রীয় ব্যবসায় সরকারি নিয়ম-কানুন পালন করে সরকারি উদ্যোগে গঠিত হয়।
রাষ্ট্রপতির বিশেষ আদেশ বা জাতীয় সংসদে বিশেষ আইন পাসের দ্বারা রাষ্ট্রীয় ব্যবসায় গড়ে ওঠে। আবার সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগেও রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠিত হয়। সাধারণত সরকারই রাষ্ট্রীয় ব্যবসায়ের যাবতীয় মূলধন সংস্থান করে থাকে। তবে যৌথ উদ্যোগে গঠিত রাষ্ট্রীয় ব্যবসায় বেসরকারি বিনিয়োগকারীরাও মূলধন সরবরাহ করে থাকে। মূলত একচেটিয়া মুনাফার্জনের উদ্দেশ্য মোকাবিলার লক্ষ্যে রাষ্ট্রীয় কর্তৃত্বে রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত হয়।
5 views
Answered