1 Answers

জনগণের কল্যাণসাধনই হলো রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য। সরকার দেশের অর্থব্যবস্থা নিয়ন্ত্রণ, একচেটিয়া ব্যবসায় রোধ, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দেশ রক্ষা, শিল্প পরিচালনা, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, আমদানি-রপ্তানি নিয়ন্ত্রণ ইত্যাদি উদ্দেশ্য বাস্তবায়নের জন্যও রাষ্ট্রীয় ব্যবসায় গঠন ও পরিচালিত হয়ে থাকে। তাছাড়া রাষ্ট্রীয় ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে মুনাফা অর্জনের চেয়ে জনকল্যাণকেই গুরুত্ব দেওয়া হয়। তাই রাষ্ট্রীয় ব্যবসায় স্থাপন যৌক্তিক।

4 views

Related Questions