1 Answers
উদ্দীপকে আহাদের একক মালিকানায় ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করা অত্যন্ত যৌক্তিক।
একমালিকানা ব্যবসায়টি মূলত একজন ব্যক্তি কর্তৃক পরিচালিত একক মালিকানায় প্রতিষ্ঠিত একটি ব্যবসায়।
উদ্দীপকে আহাদ একজন স্বাধীনচেতা যুবক। তিনি নিজে একক মালিকানায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপন করলেন। এরূপ ব্যবসায়ের গঠন প্রণালিও অত্যন্ত সহজ। এতে কোনো আইনি জটিলতা নেই। উদ্দীপকে ব্যবসায়ের লাভ-লোকসান আহাদ একাই ভোগ করে থাকেন। মালিক একজন থাকে বলে এতে ব্যবসায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর গোপনীয়তা রক্ষা করা যায়। ব্যবসায়ের যেকোনো সিদ্ধান্ত আহাদ সহজেই দ্রুত নিতে পারে। আহাদের ইচ্ছা অনুযায়ী ব্যবসায়ের প্রয়োজনে যেকোনো বিষয় বা কৌশল সহজেই পরিবর্তন করা যায়। একজন মালিক থাকায় এর ব্যবস্থাপনাও অত্যন্ত সুষ্ঠুভাবে করা সম্ভব হয়।
সুতরাং বলা যায়, আহাদের মতো একজন স্বাধীনচেতা যুবকের জন্য একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠা করা অত্যন্ত যুক্তিযুক্ত।