1 Answers
কলকারখানা স্থাপনের মাধ্যমে বাংলাদেশের যেকোনো গ্রামকে দেলপাড়া গ্রামের মতো উন্নত করা সম্ভব।
শিল্পায়নের ফলে গ্রামগুলোতে মানুষের বেকারত্ব দূর হবে এবং মানুষের অর্থনৈতিক উন্নতি হবে। শিল্পায়ন অর্থনৈতিক উন্নয়নে বর্তমানে মূল ভূমিকায় অবতীর্ণ হয়েছে। শিল্পায়ন ঘটিয়ে যেকোনো গ্রামকে অর্থনৈতিকভাবে সচ্ছল করা যায়। এছাড়া শিল্পাঞ্চলের লোকেরা রাজনীতি সচেতন হয়। নিজেদের দাবিদাওয়া আদায়ে তারা গ্রামের লোকদের চেয়ে বেশি সচেতন। শিল্পায়ন ঘটিয়ে গ্রামগুলোতে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা সম্ভব। গ্রামগুলোতে দেলপাড়ার মতো শিল্পায়ন ঘটিয়ে সামাজিক মূল্যবোধ বৃদ্ধি করা যায়। শিল্পাঞ্চলে শিক্ষিত লোকের হার গ্রামের তুলনায় বেশি। কলকারখানা স্থাপনের মাধ্যমে গ্রামগুলোতে শিক্ষার হার বাড়ানো যায়। শিক্ষার জন্যে যে আর্থিক সচ্ছলতা প্রয়োজন তা শিল্পাঞ্চলের মানুষের কাছে থাকে। তারা সন্তানদের লেখাপড়া করিয়ে যোগ্য মানুষ করে তুলতে পারে।
দেলপাড়া গ্রামের উন্নয়নে আমরা শিল্পায়নের প্রভাব লক্ষ করেছি। শিল্পায়নের ফলে ভূইগড় গ্রামকে পেছনে ফেলে দেলপাড়া উন্নতি সাধন করেছে। দেশের প্রত্যেকটি গ্রামে যদি দেলপাড়ার মতো শিল্পায়িত হয় তবে গ্রামগুলোর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক মূল্যবোধ, শিক্ষা, ইত্যাদি ক্ষেত্রে উন্নত হওয়ার সুযোগ রয়েছে।
সর্বশেষে আমরা বলতে পারি, শিল্পায়নের মাধ্যমে গ্রামগুলোর সব ধরনের দীনতা মোচন করা সম্ভব। দেলপাড়া গ্রামের উদাহরণ এই ব্যাপারে লক্ষণীয়।