1 Answers

জনাব নাবিলের মতো লোকেরা কাফিরের চেয়ে জঘন্য- উক্তিটি সম্পূর্ণরূপে সঠিক। 'মহানবি (স) মুনাফিকের তিনটি চিহ্নের কথা বলেছেন। মুনাফিকের দ্বিতীয় চিহ্নটি হলো প্রতিশ্রুতি ভঙ্গ করা। যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা মানুষ ও সমাজের জন্য ক্ষতিকর। জনাব নাবিলের মতো ওয়াদা ভঙ্গকারী ব্যক্তি কাফিরের চেয়েও নিকৃষ্ট। কোনো ওয়াদা-প্রতিশ্রুতি করে তা পূরণ না করা এবং এক কাজ করার ওয়াদা করে তার বিপরীত করা অত্যন্ত ঘৃণিত ও জঘন্য কাজ। ইসলামের জন্য কাফির-মুশরিকদের চেয়ে বেশি ক্ষতিকর হলো মুনাফিকরা। কেননা আল্লাহদ্রোহিতায় কাফির-মুশরিকদের ভূমিকা সুস্পষ্ট। ফলে তাদের থেকে আত্মরক্ষা করা সম্ভব। কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গকারী বা মুশরিকের মুখে এক কথা আর অন্তরে অন্য কথা থাকার কারণে তার ভূমিকা অস্পষ্ট। সে জন্য তাদের ক্ষতি থেকে আত্মরক্ষা করা কঠিন। জনাব নাবিলের মধ্যেও এই বৈশিষ্ট্যগুলো উপস্থিত। তাই সে ইসলামের ও মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর।

ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে এ কথা বলা যায় যে, মুনাফিক ব্যক্তি অর্থাৎ জনাব নাবিলের মতো ব্যক্তি ইসলামের দৃষ্টিতে কাফির হতেও জঘন্য।

4 views

Related Questions