1 Answers
জনাব সাদমান কাফিরের চেয়েও জঘন্য-উক্তিটি যথার্থ। মুনাফিক ব্যক্তির অন্তরে শত্রুতা ও বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করে। এর ফলে মুনাফিকদের প্রকৃত মনোভাব সম্পর্কে ধারণা পাওয়া যায় না। তারা মুমিনদের যে কোনো ক্ষতি সাধন করতে পারে। এরূপ ব্যক্তি ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণ্য বলে বিবেচিত হয়। জনাব সাদমানও ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণ্য।
জনাব সাদমান একজন মুনাফিক ব্যক্তি। কেননা তিনি ইসলামবিদ্বেষী। কিন্তু তিনি তা কখনো মুখে প্রকাশ করেন না। আবার ইসলামবিদ্বেষীদের সাথে গোপনে হাত মিলিয়ে ইসলামপন্থিদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে পুলিশে ধরিয়ে দেন। তার এরূপ আচরণ ইসলামের জন্য অত্যন্ত ক্ষতিকর। তার এরূপ কাজের জন্য ইসলামের দৃষ্টিতে সে কাফিরের চেয়েও জঘন্য ব্যক্তি। ইসলামের জন্য কাফির মুশরিকদের চেয়ে বেশি ক্ষতিকর হলো মুনাফিকরা। কেননা আল্লাহ দ্রোহিতায় কাফির, মুশরিকদের ভূমিকা সুস্পষ্ট। ফলে তাদের থেকে আত্মরক্ষা করা সম্ভব। কিন্তু মুনাফিকদের ভূমিকা অস্পষ্ট বলে তাদের ক্ষতি থেকে আত্মরক্ষা করা কষ্টকর।
উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে প্রতীয়মান হয় যে, জনাব সাদমান যেহেতু অন্তরে কুফরি রেখে মুখে ইমানের দাবি করে এবং গোপনে ইসলামের বিরোধিতা করে তাই সে কাফির-মুশরিকদের চেয়েও ক্ষতিকর ও জঘন্য।