1 Answers

উদ্দীপকের 'খ' অংশে বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী মানুষেরা অর্থাৎ মুনাফিকরা ইহকালীন এবং পরকালীন জীবনে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে।

মুনাফিকরা প্রকাশ্যে নিজেদেরকে আল্লাহ, রাসুল ও আখিরাতে বিশ্বাসী বলে ঘোষণা দেয়। কিন্তু অন্তরে ঘোর অবিশ্বাস, ও মুসলমানদের প্রতি চরম বিদ্বেষ পোষণের মাধ্যমে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তারা মানুষের স্বাভাবিক ও সহজাত অবস্থার বাইরে অবস্থান করে। তাদের মন-মানসিকতা প্রতারণা ও কপটতার ব্যাধিতে আক্রান্ত। তারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে আবার সেটিকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। আর এ সমস্ত মুনাফিকের ব্যাপারে আল্লাহপাক দুনিয়াতে এবং আখিরাতে পীড়াদায়ক শাস্তির কথা ঘোষণা দিয়েছেন। সুরা আন নিসার ১৪৫তম আয়াতে বলা হয়েছে- 'নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে।' উদ্দীপকের 'খ' অংশের মানুষের বৈশিষ্ট্য হলো তারা মুমিনদের ধোঁকা দেয়। তারা অন্তরে অবিশ্বাস পোষণ করে এবং কথা দিয়ে সেটিকে মিথ্যা প্রতিপন্ন করে। এছাড়া তারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সর্বদা ভ্রষ্টতায় নিমজ্জিত থাকে। এ সমস্ত বৈশিষ্ট্যে অধিকারীরা মুনাফিক নামে অভিহিত (সুরা বাকারা-১০)। আর মুনাফিকের ব্যাপারে আল্লাহপাক সুস্পষ্ট শাস্তির ঘোষণা দিয়েছেন। আল্লাহপাক বলেন, 'তাদের অন্তরে ব্যাধি রয়েছে। অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বৃদ্ধি করেছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কারণ তারা মিথ্যাচারে অভ্যস্ত।'

উপরের আলোচনা সাপেক্ষে বলা যায়, উদ্দীপকের 'খ' অংশে বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী মানুষেরা তাদের কৃতকর্মের জন্য আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে।

4 views

Related Questions