1 Answers

ইমাম সাহেবের বক্তব্য নবিযুগের মুনাফিক শ্রেণির মানুষের চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। রাসুল (স)-এর ইসলাম প্রচারকালীন সময়ে এক শ্রেণির মানুষ ছিল যারা প্রকাশ্যভাবে নিজেদেরকে আল্লাহ, রাসুল ও আখিরাতে বিশ্বাসী বলে ঘোষণা দেয়। কিন্তু তারা অন্তরে ঘোর অবিশ্বাস ও মুসলমানদের বিরুদ্ধে চরম বিদ্বেষ পোষণ করে। এভাবে তারা মুমিনদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করত। তারা আচরণে, লেনদেন ও কথায় সবসময় দ্বিমুখিতা পোষণ করত। উদ্দীপকেও মুনাফিকের চারিত্রিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।

উদ্দীপকের ইমাম সাহেব বলেন যারা ধোঁকাবাজ তারা মূলত আত্মপ্রতারিত। তাদের অন্তর রোগগ্রস্ত হওয়ায় তারা তা টের পায় না। অনুরুপভাবে নবিযুগে মুনাফিকরা মুখে মুখে ইমান এনেছি বললেও তারা গোপনে মুমিন ও ইসলামের ক্ষতি করার চেষ্টা করত। আর তারা মনে করত, তারা আল্লাহ ও মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকার মধ্যে ঠেলে দিত। তারা এ ভ্রান্তিবোধে নিমগ্ন হয়ে ভাবত মুনাফিকি চাল ও চক্রান্ত তাদের পক্ষে খুবই কল্যাণকর হবে। কিন্তু আসলে এ চাল ও চক্রান্ত তাদের দুনিয়ায় ক্ষতিগ্রস্থ করে এবং পরকালেও তারা ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। কিন্তু তাদের অন্তর রোগগ্রস্ত হওয়ায় তারা তা বুঝতে পারে না। যা উদ্দীপকের ধোঁকাবাজের সাথে সাদৃশ্যপূর্ণ।

5 views

Related Questions