1 Answers

দোকানদার শরীফের কাজটি শরিয়তের দৃষ্টিতে প্রতারক শ্রেণির মানুষের চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার ওপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। এর মাধ্যমে অন্যকে ভুল বুঝিয়ে ঠকানো হয়। নানাভাবে প্রতারণা করা যায়। তবে আর্থিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যে প্রতারণার দৃষ্টান্ত বেশি পরিলক্ষিত হয়। উদ্দীপকে শরীফের কার্মকাণ্ডেও প্রতারণার প্রতিফলন ঘটেছে।

উদ্দীপকে স্বর্ণের দোকানদার শরীফ ভালোমন্দ মিলিয়ে ব্যবসা করেন। তার দোকান থেকে একটি স্বর্ণের হার ক্রয় করে একজন ক্রেতা বড় ধরনের ক্ষতির শিকার হন। এটি প্রমাণ করে শরীফ স্বর্ণের কোনো ত্রুটি গোপন রেখে সেটি বিক্রি করেছেন। এভাবে পণ্যদ্রব্যের দোষ গোপন করা, ভেজাল দেওয়া, বেশি দামের জিনিসের সাথে কম দামের জিনিস মিশিয়ে দেওয়া, মিথ্যা হলফ করে অন্যের হক নষ্ট করা ইত্যাদি প্রতারণার শামিল। আর এ সমস্ত কর্মকাণ্ড যারা করে তাদেরকেই প্রতারক বা মুনাফিক বলা হয়। তাই বলা যায়, উদ্দীপকের শরীফের কার্মকাণ্ডে প্রতারণার বৈশিষ্ট্য সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

5 views

Related Questions