1 Answers

উদ্দীপকে উল্লিখিত আহমাদ সাহেবের কর্মটি ইসলামের দৃষ্টিতে হারাম। ইসলাম যাবতীয় অন্যায় ও অবৈধ পন্থায় আয়-উপার্জনকে হারাম ঘোষণা করেছে। আর হারাম পন্থায় অর্জিত সম্পদকে অপবিত্র ও নাপাক আখ্যা দেওয়া হয়েছে। হারাম উপার্জনের দ্বারা সমাজের শান্তি-শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়। অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হয়। শ্রেণি বৈষম্যের সৃষ্টি হয়, ভালোবাসা ও সহমর্মিতার স্থানে শত্রুতা ও হিংসা জায়গা করে নেয়। হারাম উপার্জন মানুষের সকল প্রকার পাপ কাজের দরজা খুলে দেয়। নিজের অজান্তেই মানুষ জাহান্নামের দিকে দ্রুত গতিতে এগিয়ে যায়।

আহমাদ সাহেব খাদ্যদ্রব্যে ভেজাল ও অস্বাস্থ্যকর জিনিস মিশিয়ে ক্রেতাদের সাথে প্রতারণা করেন। আহমাদ সাহেবের কাজটি ইসলামের দৃষ্টিতে হারাম। আর হারাম উপার্জনের কুফল অত্যন্ত ভয়াবহ। কেননা হারাম ভক্ষণের দ্বারা তৈরি মাংস জান্নাতে প্রবেশ করবে না। তাই আহমাদ সাহেবের উচিত ভেজাল মেশানো থেকে দূরে থাকা।

5 views

Related Questions