1 Answers
উদ্দীপকে মামুন প্রচলিত ব্যবস্থায় তথা সুদি ব্যবস্থায় পরিচালিত ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। শরিয়তের দৃষ্টিতে এর কার্যক্রম হারাম তথা নিষিদ্ধ। প্রচলিত ব্যাংক ব্যবস্থা মূলত পাশ্চাত্যনীতি, তত্ত্ব ও সূত্র মানবরচিত। এতে রূহানি লাভ-ক্ষতি বলতে কিছু নেই। এটি একটি কল্পনা বিলাস মাত্র। এ নীতিতে ব্যক্তিস্বার্থ বা রাষ্ট্রস্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়।
এ ব্যবস্থায় দুনিয়ার চিন্তা প্রাধান্য পায়। এতে বৈধ-অবৈধের বালাই নেই। অর্থনীতিকেই মানব জীবনের চালিকাশক্তি হিসেবে ধরা হয়। এটি ধর্ম নিরপেক্ষতার ধ্যান-ধারণার ওপর প্রতিষ্ঠিত। ধর্মের কোনো স্থান এখানে নেই।
এ ধরনের ব্যাংক ব্যবস্থা মানব জীবনের জন্য চরম ক্ষতিকর। সুদি ব্যাংকিং ব্যবস্থা ধনীকে আরও ধনী, দরিদ্রকে আরও দরিদ্র করে দেয়। এজন্য শরিয়ত এ ব্যাংক ব্যবস্থার সুদি কার্যক্রমকে নিষিদ্ধ করেছেন। সুদকে মায়ের সাথে ব্যভিচারের তুলনা করেছে। অপরদিকে মূলত সম্পদের মালিক মহান আল্লাহ। কিন্তু এ ব্যাংক ব্যবস্থায় তথা পুঁজিবাদী ব্যবস্থায় সম্পদে নিরঙ্কুশ ব্যক্তি মালিকানা স্বীকৃত। এতে ভোেগ ব্যবহার ও নিয়ন্ত্রণে সীমাহীন বৈষম্য সৃষ্টি করে। যা মানব কল্যাণমূলক নয়। সুতরাং মামুন যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে তার ব্যাংকের কার্যক্রম শরিয়তে সম্পূর্ণ হারাম তথা নিষিদ্ধ।