1 Answers

আহমেদ মনসুরের মনোভাব পুরোপুরি ইসলামের পরিপন্থি। আহমেদ মনসুরের মিথ্যাচার কুরআন ও হাদিসে জঘন্যতম বলে উল্লেখ করা হয়েছে। আল কুরআনে আল্লাহ তায়ালা বলেন- সেদিন মিথ্যাচারীদের জন্য ধ্বংস ও দুর্ভোগ (সুরা মুতাফফিফিন: ১০)। মিথ্যাবাদিতার পরিণাম জাহান্নাম। এ মনোভাব না থাকলে তার ইমান থাকবে না, ইবাদত কবুল হবে না। এরা সকলের ঘৃণালাভ করে। এর মাধ্যমে পাপ প্রবণতা বৃদ্ধি পায়। সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে।

উদ্দীপকের আহমেদ মনসুর একজন অসৎ ও মিথ্যাবাদী ব্যবসায়ী। সে প্রতিশ্রুতি প্রদানে ধোঁকাবাজ এবং অর্থ উপার্জনে নীতিহীন। তার এ আচরণ ইসলামে কোনোভাবেই বৈধ নয়। রাসুল (স) এ ব্যাপারে বলেন, 'আর মিথ্যা মানুষের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসে'। তিনি এটাকে কবিরা গুনাহ হিসেবে আখ্যায়িত করেছেন। শিরকের চেয়েও মিথ্যাকে মারাত্মক অপরাধ বলা হয়েছে। অতএব, আমরা বলতে পারি যে, আহমেদ মনসুরের মনোভাব সম্পূর্ণ ইসলামবিরোধী।

7 views

Related Questions