1 Answers
শরিয়তের তৃতীয় উৎস ইজমা অনুযায়ী জামিলের তারাবিহ- এর সালাত আদায় নিয়মসংগত হয়েছে। ইজমা বলতে ইসলামি শরিয়তের তৃতীয় উৎসকে বোঝায়। ব্যবহারিক অর্থে কোনো বিষয় বা কথায় ঐকমত্য পোষণ করাকে ইজমা বলে। ইসলামি পরিভাষায়, শরিয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের ঐকমত্য পোষণ করাকে ইজমা বলা হয়। উদ্দীপক অনুযায়ী তারাবিহ সালতি ইজমার মাধ্যমে বিশ রাকতে সাব্যস্ত হওয়ার বিষয়ে আলোকপাত হয়েছে। মানবসমাজ প্রগতিশীল। ইসলামি সমাজব্যবস্থাও এ ধারার ব্যতিক্রম নয়। মহানবি (স)-এর পরবর্তীকালে মুসলিম সাম্রাজ্যের বিস্তৃতি ও ইসলামের প্রসারের সাথে সাথে মুসলিম সমাজ এমন কতকগুলো নতুন সমস্যার সম্মুখীন হয়, যার সমাধানের সুস্পষ্ট নির্দেশ কুরআন-হাদিসে পাওয়া যেত না। তারাবিহ নামাজের ক্ষেত্রেও এরূপ সমস্যার উদ্ভব হয়েছিল। ইসলামে নবোদ্ভাবিত সমস্যাসমূহের সমাধানের জন্য শরিয়তের তৃতীয় উৎস ইজমার বিকাশ হয়। তবে এটি নতুন কোনো বিষয় নয়। বরং রাসুলুল্লাহ (স)-এর জীবদ্দশায় তিনি সাহাবিদেরকে ইজমার প্রতি অনুপ্রাণিত করেছেন। এই ইজমার মাধ্যমে যেসব সমস্যার সমাধান হয়েছে তারাবিহর নামাজ তার মধ্যে একটি। হযরত উমর (রা)-এর আমলে সাহাবিগণের ইজমা দ্বারা রমজান মাসে রাতে বিশ রাকাঅত তারাবিহর নামাজ জামায়াতে আদায় করার রীতি চালু হয়। উদ্দীপকের জামিল এ রীতিরই অনুসরণ করেছেন। যেহেতু ইজমা শরিয়তের তৃতীয় উৎস হিসেবে সর্বজনস্বীকৃত, সেহেতু জামিলের তারাবিহর নামাজ জামায়াতে আদায় করাটা যুক্তিসংগত।