1 Answers

উদ্দীপকে বর্ণিত জনাব আমিন যে জাকাত আদায় করেছেন তা ইসলামি শরিয়তের আলোকে আদায় হয়নি। কেননা জাকাত ফরজ হওয়ার অনেক শর্ত রয়েছে। যে পরিমাণ সম্পদ কোনো ব্যক্তির নিকট থাকলে তার ওপর জাকাত ফরজ হয় তাকে নিসাব বলে। জাকাত আদায়যোগ্য বিভিন্ন রকমের সম্পদে নানারকম নিসাব থাকে। ব্যবহারিক এবং সাংসারিক আসবাবপত্র, দ্রব্যসামগ্রী ও অন্যান্য বস্তু তা যত কম দামি বা বেশি দামি হোক তাতে জাকাত দিতে হবে না। জাকাত দিতে হবে ব্যবসায়িক পণ্যসামগ্রী ও বিশেষায়িত কিছু দ্রব্যে। যেমন-সোনা, রুপা, নগদ অর্থ, চতুষ্পদ জন্তু, ফসল প্রভৃতি।

কিন্তু আমরা দেখতে পাই যে, জনাব আমিন সাহেবের নিকট নগদ যে ১০ হাজার টাকা ছিল শুধু তার ওপর জাকাত আদায় ফরজ হতো শর্তসাপেক্ষে। টিভি, ফ্রিজ, আলমারি ও অন্যান্য সামগ্রিক সাধারণ ব্যবহারের জিনিস। এগুলোর জাকাত আদায় শরিয়ত ফরজ করেনি। তবে তার আদায়কৃত অর্থ দান-সদকা হিসেবে গণ্য হতে পারে। অতএব, আমরা বুঝতে পারলাম তিনি বেশ ধর্মানুরাগী ছিলেন। কিন্তু জাকাত আদায়ের শর্তগুলো সঠিকভাবে তার জানা ছিল না।

5 views

Related Questions