1 Answers
সালমানের বক্তব্যের আলোকে গৃহপালিত চতুষ্পদ জন্তুর জাকাত আদায়ের প্রক্রিয়া বিশ্লেষণ করা হলো: কোনো ব্যক্তির নিকট ন্যূনতম ৫টি উট থাকলে সে 'সাহিবে নিসাব' হবে। তার জন্য জাকাত দেওয়া ফরজ। গরু মহিষের নিসাব হলো মালিকানায় অন্তত ৩০টি গরু বা মহিষ থাকা। ছাগল, মেষ, দুম্বা, ভেড়া প্রভৃতির নিসাব হলো- ৪০টি হওয়া।
তবে এসব পশুর জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো এগুলো চারণভূমিতে বিচরণশীল গৃহপালিত পশু বংশবৃদ্ধি ও দুধের জন্য প্রতিপলিত হলে তাকে ইসলামের পরিভাষায় 'সায়েমা' বলে। এ সব পশুর জাকাত দিতে হবে। যে সব পশু গোশত খাওয়ার জন্য পালা হয় এবং বন্য পশু যেমন- হরিণ, নীল গাই প্রভৃতির ওপর জাকাত নেই। তবে এ বন্য পশু যদি ব্যবসা জন্য হয়, তাহলে তার ওপর জাকাত দিতে হবে। যেমন- ব্যবসায়ের মালের ওপর জাকাত হয়।
ব্যবসায়িক ঘোড়ার প্রতিটির জন্যই জাকাত দেওয়া ফরজ হবে। তবে এক্ষেত্রে ২.৫% হার কার্যকর হবে না। এজন্য প্রতিটি ক্ষেত্রে স্বতন্ত্র হিসাব কার্যকর হবে। চতুষ্পদ জন্তুর সংখ্যা ও পরিমাণ পরিবর্তনের সাথে সাথে জাকাত আদায়ের হারও পরিবর্তিত হবে।