1 Answers

দোকানি যেরূপ আচরণ করেছে তা ইসলামি শরিয়তের দৃষ্টিতে নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এরূপ কাজের দুই ধরনের পরিণতি লক্ষ করা যায়। প্রথমত, পৃথিবীতে এরূপ কাজ করলে আইন মোতাবেক শাস্তিলাভ করতে হবে। আর অন্যদিক হলো মানুষ তথা ক্রেতা যখন বুঝবে যে বিক্রেতা খারাপ পণ্য দেয় এবং ওজনেও কম দেয় তখন ক্রেতারা ওই দোকানি থেকে কোনো কিছু ক্রয় করতে আসবে না। এতে সে ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হবে।

দ্বিতীয়ত, শরিয়তের দৃষ্টিতে এই দোকানি শাস্তির সম্মুখীন হবে। আর আখিরাতেও তাকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। রাসুলুল্লাহ (স) বলেছেন, 'যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়' প্রতারণাকারী হলো মুনাফিক। তাই আমরা সবাই এ ধরনের অনাচার থেকে দূরে থাকব। এসব কাজ ইসলামের দৃষ্টিতে জঘন্য ও হারাম। সুতরাং বলা যায়, দোকানির উক্ত আচরণ তথা প্রতারণার পরিণতি হলো ইহকালীন মানুষের লাঞ্ছনা, আর্থিক ক্ষতি এবং পরকালীন ভয়াবহ শাস্তি।

6 views

Related Questions