1 Answers

জনাব হাসিম উদ্দিন একজন সার্থক দাঈর গুণাবলির অধিকারী হওয়ায় তার সম্পর্কে জনাব মাহতাব চৌধুরীর বক্তব্যটি যথার্থ। যিনি ইসলামের দাওয়াত দেন তাকে বলা হয় দাঈ। ইসলামের প্রচার, প্রসার, প্রতিষ্ঠা ও সংরক্ষণে দাঈ মুখ্য ভূমিকা পালন করেন। একজন দাঈকে বিশেষ কিছু গুণের অধিকারী হতে হয় যার মাধ্যমে তিনি সহজেই অন্যের মনে স্থান করে নিতে পারেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- আলিম হওয়া, কথায় ও কাজে মিল থাকা এবং স্পষ্ট ও প্রাঞ্জল ভাষায় কথা বলা। একজন দাঈর অবশ্যই কুরআন, হাদিস, ইসলামি শিক্ষা, জীবনদর্শন ও রীতিনীতি সম্পর্কে গভীর জ্ঞান থাকবে। তার কথায় ও কাজে মিল থাকবে। তিনি যা বলবেন তা করে দেখাবেন। এমন কোনো কথা তিনি বলবেন না, যা নিজে আমল করেন না। দাওয়াতের কাজে তিনি স্পষ্ট ও প্রাঞ্জল ভাষা ব্যবহার করবেন। মানুষ যে ভাষা বুঝতে পারে না সে দাওয়াত কেউ গ্রহণ করে না।

উদ্দীপকের মাহতাব চৌধুরী জনাব হাসিম উদ্দিনকে একজন সার্থক দীন প্রচারক বলে মন্তব্য করেছেন। একজন সার্থক দাঈ হিসেবে তিনি গভীর ইসলামি জ্ঞানের অধিকারী। তাই নামাজের নিয়মকানুন সম্পর্কে দুটি দলের মধ্যকার বিরোধ বিরোধ মীমাংসার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। তিনি প্রাঞ্জল ভাষায় জ্ঞানগর্ভ বক্তব্য দেন। ইমান ও আমলের পূর্ণ সমন্বয় সাধনের চেষ্টা করেন। অর্থাৎ তার কথায় ও কাজে মিল রয়েছে। এজন্যই তার সম্পর্কে মাহতাব চৌধুরীর মন্তব্যটি যথার্থ বলে আমি মনে করি। তার মতো একজন সফল দাঈ হতে পারলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব।

5 views

Related Questions