1 Answers

আকরাম চৌধুরীর কর্মকাণ্ড সম্পর্কে আব্দুস শাকুরের বক্তব্যটি সঠিক নয়। উদ্দীপকের আব্দুস শাকুর তার ভাই রিফাত আলির একখণ্ড জমি নিজের নামে লিখে নেয়। এ কাজের মাধ্যমে সে তার ভাইয়ের অধিকার হরণ করে, যা একটি জঘন্য অপরাধ। ইসলামে এটি সম্পূর্ণ হারাম। আব্দুস শাকুর প্রভাবশালী হওয়ায় রিফাত আলি নিরাপত্তাহীন ও অসহায়বোধ করে। এতে প্রতিবেশী আকরাম চৌধুরী আব্দুস শাকুরকে রিফাত আলির জমি ফেরত দিতে বলে এবং তার নিরাপত্তার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আবেদন জানায়। তার এ কাজের মাধ্যমে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের বিষয়টি ফুটে উঠেছে। এটি সামাজিক নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ বলেন, "তোমাদের মধ্যে এমন একদল লোক অবশ্যই থাকতে হবে, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎকাজের আদেশ দেবে এবং অসৎকাজে নিষেধ করবে; তারাই সফলকাম" (সুরা আলে ইমরান: ১০৪)।

উদ্দীপকের আবদুস শাকুর অন্যায়ভাবে তার ভাইয়ের জমি নিজের নামে লিখে নিয়েছে। প্রতিবেশী আকরাম চৌধুরী এ অন্যায়ের প্রতিবাদ করেন। তিনি আবদুস শাকুরকে তার ভাইয়ের জমি ফেরত দিতে বলে সৎকাজের আদেশ দেয়ার দায়িত্ব পালন করেন। কিন্তু আবদুস শাকুর বলে, তাদের পারিবারিক বিষয়ে তার হস্তক্ষেপ ঠিক হয়নি। তাই আকরাম চৌধুরীর কর্মকাণ্ড সম্পর্কে আব্দুস শাকুরের বক্তব্য সঠিক নয়। কেননা তিনি তার কর্তব্য সঠিকভাবে পালন করেছেন।

5 views

Related Questions