1 Answers

'হাদিসকে বাদ দিয়ে কুরআন অনুযায়ী আমল করা প্রায় অসম্ভব'। ইসলামি জীবনধারায় শিক্ষক আব্দুর রহিমের এ উক্তিটি যথার্থ।

ইসলামি জীবনব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু হলো কুরআন। আর কুরআন বোঝার জন্য অপরিহার্য বিষয় হলো হাদিস। মহান আল্লাহ হাদিসের অপরিহার্যতা ঘোষণা করে বলেন- 'রাসুল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো আর তোমাদের যা নিষেধ করেন তা থেকে বিরত থাক।' (সুরা আল-হাশর, আয়াত: ৭) হেদায়েত লাভের অন্যতম মাধ্যম হলো হাদিস। যে ব্যক্তি হাদিসের নির্দেশ অনুযায়ী চলবে সে হেদায়েত লাভ করবে। ইসলামি জ্ঞান- বিজ্ঞানের অন্যতম প্রধান উৎস হলো হাদিসের জ্ঞান। মানুষ জীবনে চলার পথে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতেই পারে। মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিকভাবে উদ্ভূত সব সমস্যার সমাধান দিতে হাদিস অপরিহার্য ভূমিকা পালন করে। মুসলমান জাতির জন্য জীবন চলার অন্যতম উপকরণ। ইসলামি জীবনধারার অন্যতম শর্ত হলো আল্লাহর বন্দেগি বা ইবাদত করা। এ ইবাদত কীভাবে করতে হবে তার পূর্ণাঙ্গ নীতিমালা প্রদান করেছে হাদিস। একজন মুসলমানের সামগ্রিক আচার-আচরণ কেমন হবে তা পরিষ্কারভাবে বর্ণনা করেছে হাদিস। আর মহানবি (স) ছিলেন পরিচ্ছন্ন আচার-আচরণের বাস্তব প্রতিকৃতি।

পরিশেষে বলা যায়, ইসলামি জীবনধারায় প্রত্যেক মুসলমানের জীবনাচরণ নিয়ন্ত্রিত হবে হাদিসের আলোকে। আব্দুর রহিমের বক্তব্যে ইসলামিক জীবনব্যবস্থায় হাদিসের অপরিহার্যতা ফুটে উঠেছে। সুতরাং তার সর্বশেষ উক্তিটি যথার্থ ও তাৎপর্যপূর্ণ।

4 views

Related Questions