1 Answers
উদ্দীপকে নিম্ন তাপমাত্রায় হাসিম আলীর জমির ধান চিটা হয়ে যায়।
শীতকালে (বিশেষ করে জানুয়ারি মাসে) বাংলাদেশে তাপমাত্রা চরমভাবে হ্রাস পায়। এসময় তাপমাত্রা সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। শীত বেশি পড়লে বা দীর্ঘস্থায়ী হলে শীতকালীন ফসল, যেমন- গোল আলু ও গমের ফলন ভালো হয়। তাই হাসিম আলীর জমির কিছু অংশে উৎপাদিত শীতকালীন ফসলের ফলন ভালো হলেও তিনি ধান চাষে ক্ষতির সম্মুখীন হন। কেননা রোপা আমন বা বোরো ধানের পরাগায়ন ও দানা গঠনের সময় নিম্ন তাপমাত্রার ফলে ধান চিটা হয়ে যায়। যদি তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় এবং কয়েকদিন স্থায়ী হয়, তবে ফলন ব্যাপকভাবে হ্রাস পায়। অর্থাৎ, হাসিম আলী শীতকালে শৈত্য সহিষ্ণু জাতের ধান চাষ না করায় তার জমির ধান চিটা হয়ে ফলন কমে যায়।