1 Answers
হাসিম আলীর সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তা শৈত্য সহিষ্ণু ব্রি ধান ৩৬ ও ব্রি ধান ৫৫ চাষ করার পরমার্শ দেন।
শীতের তীব্রতাজনিত কারণে ধানে চিটা হওয়া ও ফলন কমে যাওয়ার সমস্যা দূর করে কাঙ্ক্ষিত ফলন পেতে শৈত্যসহিষ্ণু ধানের জাত চাষ করা যেতে পারে। যেমন- ব্রি ধান ৩৬ এবং ব্রি ধান ৫৫। শৈত্যসহিষ্ণু ধান ব্রি ধান ৩৬ শৈত্যপ্রবণ (যেমন- রংপুর, দিনাজপুর, নীলফামারি) এলাকায় ভালো ফলন দেয়। যেসব এলাকায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় সেসব এলাকার জন্য এ জাতটি অত্যন্ত উপযোগী। ব্রি ধান ৫৫ জাতটি বোরো মৌসুমে মাঝারি শৈত্য সহ্য করতে পারে বলে এ ধানটিও দেশের শৈত্যপ্রবণ এলাকায় চাষ করা যায়। এসব জাতের ধানে নিম্ন তাপমাত্রায় পরাগায়ন ও দানা গঠন বিঘ্নিত হয় না। ফলে ধানে চিটা হওয়ার সম্ভাবনা কম থাকে। এজন্য রহিম কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ধান চাষ করে ভালো ফলন পান। উপরের আলোচনা হতে দেখা যায়, কৃষি কর্মকর্তার পরামর্শটি যথার্থ ছিল।