1 Answers
উদ্দীপকে রহমান সাহেবের খামারের পশুগুলোকে খরার কবল থেকে বাঁচানোর জন্য কৃষি কর্মকর্তা কিছু পরামর্শ দেন।
খরার সময় প্রকৃতিতে ঘাস উৎপাদন কমে যায়। এক্ষেত্রে পশুকে সুবিধামতো বিভিন্ন গাছের পাতা খাওয়াতে হয়। খরাপীড়িত এলাকায় পশুর জন্য নেপিয়ার, পারা, জার্মান জাতের ঘাস চাষ করা যায়। তাছাড়া খরার সময় সংরক্ষিত সবুজ ঘাস, আখের উপজাত, কলাগাছ, ইপিল-ইপিল গাছের পাতা ইত্যাদি গো-খাদ্য হিসেবে বেশ উপযোগী। বিশেষ পদ্ধতিতে উৎপাদিত সবুজ অ্যালজিও পশুকে খাওয়ানো যায়। পশুকে অতি গরমের কারণে খোলা স্থানে বেঁধে রাখা ঠিক নয়। তাই গরমের সময় পশুকে গাছের নিচে ছায়াযুক্ত স্থানে রাখতে হয়। এ সময় পশুকে প্রচুর খাবার পানি সরবরাহ করতে হয়। অন্যান্য খাদ্যের সাথে দানাজাতীয় খৈল, ভুসি, ভাত গোলানো মাড় ইত্যাদি খেতে দিতে হয়। পশুকে ডাক্তারের পরামর্শ মোতাবেক টিকা প্রদান করতে হয়।
অতএব, খরার প্রকোপ থেকে গবাদিপশুকে রক্ষা করতে কৃষি কর্মকর্তা উল্লিখিত পরামর্শগুলো দিয়েছিলেন।