1 Answers
উদ্দীপকের কফিলকে কৃষি কর্মকর্তা মাটির বুনট পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন। নিম্নরূপ পদ্ধতিতে চরাঞ্চলের বেলে মাটির বুনট পরিবর্তন করে চাষের উপযোগী করা যায়-
i. বেলে মাটির রন্দ্র ছোট করার জন্য এঁটেল মাটি প্রয়োগ করতে হয়। তিনি বেলে মাটিতে এঁটেল মাটি ও পলি মাটি প্রয়োগ করে বুনটে পরিবর্তন আনতে পারবেন। এতে মাটির উর্বরতা বাড়বে।
ii. মাটির উপরে স্থূলকণা ও নিচে সূক্ষ্মকণা থাকে। এ অবস্থায় মাটির নিম্নস্তরে গভীর চাষ দিয়ে কণাগুলো স্থানান্তরিত হয়ে বেলে দোআঁশ, দোআঁশ মাটিতে রূপান্তরিত করা যায়।
iii. তারেক সাহেব বেলে মাটিতে খামারজাত সার প্রয়োগ করতে পারবেন যা পচে হিউমাস তৈরি হয়। হিউমাসের রাসায়নিক উপাদান বেলে কণার মাঝে জমাট বাঁধে এবং বিভিন্ন পচা জৈব পদার্থ মিশে দোআঁশ মাটিতে রূপান্তরিত হয়।
iv. এছাড়াও তিনি কম্পোস্ট সার প্রয়োগ করতে পারেন যা বেলে মাটির বুনট ও সংযুতির উন্নয়ন ঘটায়।
V. তিনি জমিতে কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট প্রয়োগ করতে পারেন। কেঁচো সার বেলে মাটিতে মেশালে বেলে কণার দৃঢ়তা কমে নরম হয়ে যায়। ফলে কণাগুলোর সাথে কেঁচো সার একত্রে মিশে জমাট বেঁধে দোআঁশ গুণাবলি প্রাপ্ত হয়।
vi. এছাড়াও তিনি গোবর, ছাই ও সেচ প্রয়োগ করে এবং আইল বেঁধে পানি আটকিয়ে বেলে মাটিকে-দোআঁশ মাটিতে রূপান্তর করতে পারেন।
উদ্দীপকের কফিল কৃষি কর্মকর্তার পরামর্শে উল্লিখিত কাজগুলো যথাযথভাবে করে মাঠ ফসল চাষে সক্ষম হন।