1 Answers
উদ্দীপকে প্রতিষ্ঠানটিতে প্রথম পর্যায়ে জনাব কফিলকে আর্থিক প্রেষণা প্রদান করা হয়েছিল।
অর্থ ও আর্থিক সুযোগ-সুবিধার সাথে সম্পৃক্ত প্রণোদনামূলক ব্যবস্থাকে আর্থিক প্রেষণা বলে। এ আর্থিক প্রেষণা কর্মীদের কাজের গতিকে বৃদ্ধি করে।
উদ্দীপকে কফিল এমবিএ পাসের পর 'সাহানা' গার্মেন্টসের সহকারী উৎপাদন ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। গত পাঁচ বছরে একই পদে তার বেতন বেড়ে দ্বিগুণ হয়েছে। এখানে কফিলকে অর্থসংক্রান্ত প্রণোদনা দেওয়া হয়। তাই বলা যায়, উদ্দীপকে প্রতিষ্ঠানটিতে প্রথম পর্যায়ে জনাব কফিলকে আর্থিক প্রেষণা প্রদান করা হয়েছিল।
5 views
Answered