1 Answers
উদ্দীপকে জনাব আপনকে অনার্থিক প্রেষণা প্রদান করা হয়েছে। অনেক সময় আর্থিক বা বস্তুগত উপায়ে সাহায্য করা ছাড়াও যে বিভিন্ন প্রকার মানবিক আচরণ এবং প্রচেষ্টার দ্বারা শ্রমিক-কর্মীদেরকে অনুপ্রাণিত করা হয় তাকে অনার্থিক প্রেষণা বলে।
উদ্দীপকে জনাব আপন একটি প্রতিষ্ঠানের ইলেকট্রিশিয়ান। তাকে প্রতিদিন ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠানে কাজ করতে হয়। পরিবারের সদস্যরা তার কাজ নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকে। তাই প্রতিষ্ঠান তার বিষয় চিন্তা করে সিদ্ধান্ত নেয় যে, তার বেতন না বাড়িয়ে প্রতিষ্ঠানের খরচে একটি জীবন বিমাপত্র খুলে দেবে। ফলে জনাব আপনের কাজে আগ্রহ বেড়ে যায়। অর্থাৎ জনাব আপনকে অনার্থিক প্রেষণা প্রদান করা হয়েছে। এক্ষেত্রে কর্মীরা কাজের ক্ষেত্রে যদি নিজেকে নিরাপদ মনে না করে তবে তারা নিরুৎসাহিত হয়। সেজন্য কাজের ক্ষেত্রে অনার্থিক প্রেষণা প্রদান করে ঝুঁকির পরিমাণ যথাসম্ভব কমানোর চেষ্টা করা হয়। তাই বলা যায়, জনাব আপনকে অনার্থিক প্রেষণা প্রদান করা হয়েছে।