1 Answers
আবাহন লি. কর্মীদের আর্থিক প্রেষণা প্রদান করে।
আধুনিক ব্যবস্থাপনায় শ্রমিক-কর্মীদের নিকট হতে কাজ আদায়ে প্রেষণা দানের গুরুত্ব সকল মহলেই স্বীকৃত। অবস্থা ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রেষণা দান পদ্ধতি প্রতিষ্ঠানসমূহে প্রচলিত থাকলেও একে প্রকৃতি অনুযায়ী আর্থিক ও অনার্থিক দু'ভাগে ভাগ করা হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানে আর্থিক প্রেষণা দানের পদ্ধতি সহায়ক। অর্থ ও আর্থিক সুযোগ-সুবিধার সাথে সম্পৃক্ত প্রণোদনামূলক ব্যবস্থাকে আর্থিক প্রেষণা বলে। আর্থিক প্রেষণার মধ্যে রয়েছে ন্যায্য বেতন, মুনাফার অংশ, বোনাস, আর্থিক নিরাপত্তা, অগ্রিম, বাসস্থান ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, পদোন্নতি, আর্থিক পুরস্কার, রেশন সুবিধা ও কেন্টিন সহযোগিতা।
উদ্দীপকের আবাহন লি. কোম্পানি একটি আন্তর্জাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কর্মীদের ব্যাপারে যত্নশীল। প্রতিষ্ঠানটি কর্মীদের শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানসহ নানাবিধ সুবিধা দিয়ে থাকে। এ থেকে বলা যায়, আবাহন লি. কর্মীদের আর্থিক প্রেষণা প্রদান করেন।