1 Answers
উদ্দীপকে অন্যান্য প্রতিষ্ঠান কর্মীদের প্রেষণা দেওয়ার ক্ষেত্রে আর্থিক দিকটিকে বেশি প্রাধান্য দিয়েছে।
মানুষের অধিকাংশ অভাব বা চাহিদা অর্থের সাথে সম্পর্কিত। আর কর্মীদের বস্তুগত বা অর্থসংক্রান্ত চাহিদা পূরণের লক্ষ্যে প্রেষণার যে কৌশল ব্যবহার করা হয়, তাকে আর্থিক প্রেষণা বলে।
উদ্দীপকে মি. তারিক একটি পোল্ট্রি ফিড মিলের মালিক। অন্যান্য প্রতিষ্ঠান শ্রমিকদের ৩০% বেতন বৃদ্ধি করলেও মি. তারিক তার প্রতিষ্ঠানের বেতন বাড়ালেন ২০%। অর্থাৎ অন্যান্য প্রতিষ্ঠান বেতন বৃদ্ধির মাধ্যমে শ্রমিকদের যে দিকটি বেশি প্রাধান্য দিয়েছে তা হলো আর্থিক প্রেষণা। এটি মূলত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্থের সাথেই সম্পৃক্ত। তাই কর্মীদেরকে তাদের পরিশ্রমের জন্য উপযুক্ত পারিশ্রমিক ও বেতন দিতে হবে। কারণ আর্থিক প্রেষণার ওপর কর্মীদের কাজের প্রতি উৎসাহ-উদ্দীপনা, আগ্রহ-অনাগ্রহ ইত্যাদি নির্ভর করে। তাই বলা যায়, অন্যান্য প্রতিষ্ঠান কর্মীদের আর্থিক প্রেষণার দিকটি বেশি প্রাধান্য দিয়েছে।