1 Answers
প্রশ্নোক্ত মন্তব্যের সঙ্গে আমি একমত। কারণ হরিহর-সর্বজয়ার সংসারের অভাব-অনটনের দিককে ছাপিয়েও উদ্দীপক ১-এর বক্তব্য অর্থাৎ শৈশবের চিরায়ত দুরন্তপনা ও ভাই-বোনের আত্মিক সম্পর্কের দিকটি 'আম-আঁটির ভেঁপু' গল্পে প্রাধান্য পেয়েছে।
মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় হলো শৈশবকাল। সারাদিন কাটে খেলাধুলা, দৌড়-ঝাঁপ, ঘোরাঘুরিতে। এ সময় বাবা-মায়ের শাসন- বারণ উপেক্ষা করে শিশুরা দুরন্তপনায় মেতে ওঠে। আর এতেই লুকিয়ে থাকে নিঃসীম আনন্দ।
উদ্দীপক ১-এ দুরন্ত শৈশবের চিত্র অঙ্কিত হয়েছে। সুজন পাড়ার বালকদের সর্দার সেজে সারাদিন দলবল নিয়ে দুরন্তপনায় মেতে থাকে। এই দুরন্তপনার মাঝেও তার ছোট ভাই সুমনকে আগলে রাখে। শৈশবের এই চিরায়ত দুরন্তপনা এবং ভাই-বোনের আত্মিক সম্পর্কের দিকটি 'আম-আঁটির ভেঁপু' গল্পে সর্বাপেক্ষা বেশি প্রাধান্য পেয়েছে।
'আম-আঁটির ভেঁপু' গল্পে হরিহর-সর্বজয়ার সংসারের আর্থিক অনটনের দিকটি নিখুঁতভাবে উপস্থাপিত হয়েছে। এই বর্ণনায় গ্রামবাংলার স্পষ্ট হয়ে উঠেছে। দারিদ্র্যের সেই কঠিন বাস্তবতা ছাপিয়ে দুই ভাই-বোনের শৈশবের দুরন্তপনা এবং দারিদ্র্যপীড়িত সমাজের বাস্তব জীবনচিত্র তাদের আত্মিক সম্পর্কের দিকটি প্রকাশ পেয়েছে। অপু ও দুর্গার মাধ্যমে গল্পকার বাঙালি শিশুর দুরন্ত শৈশবের চিরন্তন রূপ অঙ্কন করেছেন।