"উদ্দীপকটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের মূলভাবকে কতটুকু ধারণ করে?" যুক্তিসহ বুঝিয়ে লেখ। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের মূলভাবকে আংশিক ধারণ করে। কারণ এতে দুই ভাই-বোনের আনন্দ-বেদনার দিকটি গল্পের মতো ফুটে ওঠেনি।
মানুষ জীবনব্যাপী নিজেকে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে চেষ্টা করে। সে যেখানে থাকে, সেখানেই সে স্বপ্ন দেখে সুখের, শান্তির। সেই স্বপ্ন পূরণে লড়াই করে নিজের সঙ্গে, পারিপার্শ্বিকতার সঙ্গে। চলার পথে সে পথ হারায়, আশাহত হয়। স্বপ্নভঙ্গের হতাশা তাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। তার পরও সে হাল ছাড়ে না, জীবনসংগ্রাম চালিয়ে যায়।
উদ্দীপকে কৃষক, শ্রমিক, মাঝি, দিনমজুর প্রভৃতি পেশাজীবী মানুষের দুঃখ-কষ্টে দিনাতিপাত করার বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে গ্রামীণ জীবনের একদল পেশাজীবী মানুষের জীবনসংগ্রাম প্রতিফলিত হয়েছে। তারা অন্যের জমিতে চাষ করে, অন্যের নায়েও কামলা দেয় এবং তাদের স্ত্রীরা নানা রকম শাকসবজি উৎপাদন করে, শাপলার ডাঁটা বাজারে বিক্রি করে কোনোরকমে জীবন চালায়। এই বিষয়টি আলোচ্য গল্পের হরিহর এবং তার স্ত্রী সর্বজয়ার জীবনযাপনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কারণ হরিহরও রায়বাড়িতে সামান্য বেতনে গোমস্তার কাজ করে সংসার চালায়।
'আম-আঁটির ভেঁপু' গল্পটি গ্রামীণ জীবনে প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের জীবনালেখ্য। এই দুই ভাই-বোন অপু ও দুর্গা। তাদের শৈশবের আনন্দ মানুষের চিরায়ত শৈশবের আনন্দের প্রতীক। উদ্দীপকে এই বিষয়টি নেই। সেখানে গ্রামীণ জীবনের চিরায়ত যে বিষয়টি ফুটে উঠেছে তা কেবল 'আম-আঁটির ভেঁপু' গল্পের ঐ শিশু দুটির অভিভাবক হরিহর ও তার স্ত্রী সর্বজয়ার জীবনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ কারণেই উদ্দীপকটি আলোচ্য গল্পের মূলভাবকে পুরোপুরি ধারণ করতে পারেনি। এদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।