1 Answers

"উদ্দীপকটি 'আমার পরিচয়' কবিতার খণ্ডাংশ মাত্র, পূর্ণচিত্র নয়।”- মন্তব্যটি যথার্থ। 

বাঙালি জাতিসত্তার অতীত ঐতিহ্য আছে। তা এক দিনে বা একক কোনো ঘটনার মধ্য দিয়ে আসেনি। ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতির ধারাপ্রবাহে তার আগমন। এই ধারাপ্রবাহ ধরেই আমাদের সামগ্রিক সত্তা। এ কারণেই ঐতিহ্য সংলগ্ন এক স্বাধীন জাতি বলে নিজেদের পরিচয় দিতে আমরা গর্ববোধ করি।

উদ্দীপকে ব্রিটিশ শাসনের অবসানকল্পে এদেশের সাধারণ মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ স্বদেশী আন্দোলন গড়ে তুলতে মহাত্মা গান্ধীর নেতৃত্বের দিকটি তুলে ধরা হয়েছে। এদেশের পতিত, চণ্ডাল, ছোটলোকদের ভাই বলে বুকে টেনে নিয়ে তাদেরকে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জুগিয়েছিলেন মহাত্মা গান্ধী। জনতাও তাঁর আহ্বানে সাড়া দিয়েছিল। জনতার সেই ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে ব্রিটিশ শাসকরা টিকতে পারেনি। গান্ধীজির অহিংস আন্দোলনের সঙ্গে বিপ্লবের ধারাবাহিক চেতনাটি সাদৃশ্যপূর্ণ। যেখানে রাষ্ট্রভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর নেতৃত্ব, মুক্তিযুদ্ধ ইত্যাদি আছে। এই বিষয়টি ছাড়াও কবিতায় চাঁদ সওদাগরের বাণিজ্য যাত্রা, কৈবর্ত বিদ্রোহ, পালযুগের চিত্রকলার বিকাশ সাধন, বৌদ্ধবিহারের জ্ঞানচর্চা, মুসলিম ধর্ম ও সাহিত্য সংস্কৃতির বিকাশ, বারো ভূঁইয়াদের উত্থান, মৈমনসিংহ গীতিকায় প্রতিফলিত মানুষের জীবন, তিতুমীর-হাজী শরীয়তউল্লাহর বিদ্রোহ, রবীন্দ্র-নজরুলের কালজয়ী সৃষ্টি ইত্যাদি বিষয় বর্ণিত হয়েছে।

'আমার পরিচয়' কবিতায় আত্মমর্যাদাবোধসম্পন্ন বাংলার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও জাতিসত্তা প্রতিষ্ঠার পশ্চাতের এক ঐতিহ্যবাহী ইতিহাস তুলে ধরা হয়েছে, যা আলোচ্য উদ্দীপকে নেই। এমনকি ইঙ্গিতেও প্রকাশ পায়নি। 'আমার পরিচয়' কবিতার মধ্যে কবি এই বিপুল বাংলাদেশের অনবদ্য রূপটি তুলে ধরেছেন। তাই উদ্দীপকটি 'আমার পরিচয়' কবিতার খন্ডাংশ মাত্র, পূর্ণচিত্র নয়।

5 views

Related Questions