1 Answers

উদ্দীপকে প্রদত্ত প্রজনন শিল্পটির পরবর্তী কার্যক্রমের জন্য বাণিজ্যের 'পরিবহন' উপাদানটি বেশি প্রযোজ্য হবে

। শিল্পের উৎপাদিত পণ্য বা সেবাসামগ্রী ভোক্তার কাছে পৌছাতে পরিবহন ব্যবস্থার প্রয়োজন হয়। পরিবহন ব্যবস্থার কারণে আমরা এক স্থানের উৎপাদিত পণ্য অন্য স্থানে ভোগ বা ব্যবহার করতে পারি। উদ্দীপকে নার্সারি ও হ্যাচারির কথা বলা হয়েছে, যেগুলো প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত। নার্সারিতে চারাগাছ এবং হ্যাচারিতে মাছের পোনা উৎপাদন করা হয়। এ উৎপাদিত চারা এবং মাছের পোনা ভোক্তাদের কাছে না পৌছানো গেলে উৎপাদন সার্থক হবে না। পরিবহনের মাধ্যমে উৎপাদিত চারা এবং মাছের পোনা ভোক্তার কাছে পৌঁছানো যাবে। 

উৎপাদক পণ্যসামগ্রী পরিবহন ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট বাজারে নিয়ে যাবে। গ্রাহক বা ভোক্তা তাদের চাহিদামতো পণ্যসামগ্রী সংগ্রহ করে পরিচর্যা করবে। এতে উক্ত পণ্য ব্যবহার উপযোগী পণ্যে পরিণত হবে। তাই বলা যায়, গাছের চারা এবং মাছের পোনা উৎপাদনের পর বণ্টনের জন্য বাণিজ্যের অন্যতম উপাদান 'পরিবহন' আবশ্যক।

5 views

Related Questions