1 Answers

জর্জ ও তার বন্ধুগণের কার্যক্রমের মধ্যে যেভাবে প্রেরিত শিষ্যদের কার্যক্রমের প্রতিফলন ঘটেছে তা বিশ্লেষণ করা হলো- 

উদ্দীপকের জর্জ ও তার বন্ধুরা সেবামূলক বিভিন্ন কাজ করেন ও সাধ্যমতো নানা সমস্যার সমাধান করেন। বিশেষ করে জর্জ যীশুর একজন প্রকৃত শিষ্য। তিনি নিয়মিত গির্জায় যান ও প্রার্থনা করেন। বিভিন্ন অনুষ্ঠানে ঈশ্বরের বাণী প্রচার করেন। যীশুর প্রতি জর্জের এ ভালোবাসা ও দৃঢ় বিশ্বাসের সাথে মিল রয়েছে যীশুর প্রেরিত শিষ্যদের কার্যক্রমের।

যীশু এ জগতে এসেছেন আমাদের মুক্ত স্বাধীন মানুষ হওয়ার পথ দেখাতে। তার দেখানো পথই প্রকৃত মুক্তি ও স্বাধীনতার পথ। যীশু তার ১২জন শিষ্যকেও তার উপযুক্ত উত্তরসূরী হিসেবে তৈরি করে গেছেন। শিষ্যরা যে যেখানে ছিলেন যীশুর আহ্বান শোনার সাথে সাথে সবকিছু ফেলে ছুটে আসেন। জর্জের মতো তারাও যীশুকে ভালোবেসে ও বিশ্বাস করে তার শিষ্যত্ব গ্রহণ করেছেন। তারাও প্রভুর নামে বিভিন্ন সেবামূলক কাজ করেছেন, অসুস্থকে সুস্থ করে তুলেছেন। যীশুর মৃত্যুর পর শিষ্যরাও রোগী সুস্থ করেছেন, বাণী প্রচার করেছেন এবং মণ্ডলীর ঐক্য বজায় রেখেছেন। বিশেষ করে সাধু পিতর যীশুর দেওয়া 'মেষদের দেখাশোনার দায়িত্ব যথাযথভাবে পালন করেন। যীশুকে ভালোবেসে সাধু পিতর কষ্টকর ক্রুশীয় মৃত্যুবরণ করেন। শিষ্যরা মানুষের জন্য মঙ্গলজনক কাজও করেন। খ্রিষ্টভক্তরা সমস্যা সমাধানে শিষ্যদের কাছেই আসতেন।

পরিশেষে বলা যায়, জর্জ ও তার বন্ধুদের কার্যক্রমের মধ্যে প্রেরিত শিষ্যদের কার্যক্রমের প্রতিফলন ঘটেছে। 

মূলকথা: প্রেরিত শিষ্যদের কার্যক্রমের প্রতিফলন।

5 views

Related Questions