1 Answers

উদ্দীপক ii-এ 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের লেখকের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। মন্তব্যটি যথার্থ।

দেশ ও জাতির উন্নতি নির্ভর করে মানুষের সম্মিলিত কর্মকান্ডের উপর। কোনো একটি বিশেষ শ্রেণি বা গোষ্ঠীর পক্ষে সমাজের উন্নয়ন ঘটানো সম্ভব নয়। তাই সব মানুষকে সমান দৃষ্টিতে দেখা উচিত।

'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে লেখক সাম্যবাদী মানসিকতার পরিচয় দিয়েছেন। তিনি তথাকথিত নিচু শ্রেণির মানুষদের বন্দনা করেছেন। সেই সঙ্গে সমাজের নিচু শ্রেণির মানুষদের তিনি জেগে ওঠার আহ্বান জানান। তিনি প্রত্যাশা করেন সমাজের তথাকথিত ভদ্র সম্প্রদায় যদি জাতিভেদ ভুলে সমাজের নিম্নশ্রেণির শ্রমজীবী মানুষকে ভাই বলে বুকে টেনে নেয় তবে আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে। উদ্দীপক ii-এ উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের লেখকের এ প্রত্যাশাই প্রকাশ পেয়েছে। উদ্দীপক ii-এর কবিও সাধারণ শ্রমজীবী মানুষের বন্দনা করেছেন। সমাজের উঁচু শ্রেণির মানুষেরা সবসময় যাদের ছোটলোক, বর্বর বলে গালি দেয় কবি এখানে তাদেরকেই প্রকৃত মানুষ বলেছেন।

'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে লেখক চেয়েছেন তথাকথিত ভদ্র সম্প্রদায় যেন সাধারণ শ্রমজীবীদের মানুষ হিসেবে মর্যাদা দেয়, তাদের ভাই বলে বুকে টেনে নেয়। লেখকের এই প্রত্যাশা উদ্দীপক ii-এর কবি তাঁর কবিতাংশে শ্রমিক শ্রেণির বন্দনার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

5 views

Related Questions