1 Answers
"উদ্দীপকের অপুদের 'অপরাজিতা' করে তোলাই 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের মূল আহ্বান"- মন্তব্যটি যথার্থ।
দেশের বেশিরভাগ লোকই দরিদ্রশ্রেণির। তাদের অক্লান্ত শ্রমেই দেশের অর্থনীতির চাকা সচল। কতিপয় ধনী তাদেরই শোষণ করছে এবং ঘৃণা করে তাদের দূরে সরিয়ে রাখছে, যা দেশের জন্য ক্ষতিকর। ধনী-দরিদ্রের এই যে বৈষম্য তা দূর করে আপনজনের মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সমাজের অগ্রগতি ত্বরান্বিত হবে।
উদ্দীপকে দরিদ্র পরিবারের অপুর কথা বলা হয়েছে। সে পারিবারিক অসচ্ছলতার কারণে ঠিকমতো স্কুলে যেতে এবং পড়াশোনা করতে পারে না। এ নিয়ে সহপাঠীরা তাকে ঠাট্টা-বিদ্রূপ করে। নিলা ম্যাডাম তার পরিস্থিতি বুঝতে পেরে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। তার সুপ্ত প্রতিভার উন্মেষ ঘটান। অপু তাই 'অপরাজিতা'। 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে অপুর মতো মানুষদের অপরাজিতা করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে লেখকের সাম্যবাদী মানসিকতার প্রতিফলন ঘটেছে। তিনি এখানে, আমাদের দেশের দশ আনা শক্তি যাদের ওপর নির্ভর করছে সেই উপেক্ষিত শক্তির উদ্বোধন অর্থাৎ তথাকথিত ছোটলোকদের মূল্যায়ন করা এবং তাদের ভালোবেসে বুকে নেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। উদ্দীপকের অপুদের মতো উপেক্ষিতদের হাত ধরে বোধন বাঁশিতে সুর তুলতে চেয়েছেন। সুতরাং বলা যায় উদ্দীপকের অপুদের 'অপরাজিতা' করে তোলাই 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের মূল আহ্বান।