1 Answers

সফিকের প্রতিষ্ঠানের সফলতা উত্তরোত্তর বৃদ্ধির কারণ তিনি সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো অনুসরণ করেন।

যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মীর ব্যবহার করা হয়, তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে। এক্ষেত্রে কর্তৃত্ব ও ক্ষমতা নির্বাহীর হাতে থাকে। আর উপদেষ্টা কর্মী নির্বাহীকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করেন।

উদ্দীপকে শফিকের প্রতিষ্ঠানটি নির্বাহীকে সহযোগিতা করার জন্য বিভিন্ন প্রকৃতি অনুযায়ী কয়েকজন বিশেষজ্ঞ নিয়োগ দেন। ফলে যেকোনো ভুলত্রুটি হলে সহজে বিশেষজ্ঞরা সমাধান করেন।

শফিকের প্রতিষ্ঠানে নির্বাহী অতিরিক্ত কাজগুলো বিশেষজ্ঞরা সমাধান করে ফলে অতি দ্রুত নির্ভুলভাবে পরিকল্পনা অনুযায়ী কার্যসম্পাদন করা সম্ভব হয়। আবার বিশেষ কোনো পরিস্থিতি সৃষ্টি হলে নির্বাহীর পাশাপাশি বিশেষজ্ঞরা কাজ করে এবং বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে। যার কারণে জনাব শফিকের প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা বৃদ্ধি পাচ্ছে।

5 views

Related Questions