1 Answers
কোহিনুর এন্ড কোং লি.-এ 'সংগঠনের সঠিক নিয়ম-কানুন অনুসরণ করার ফলে প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি পাচ্ছে।বক্তব্যটি যথাযথ। সংগঠন হলো একটি বিশেষ লক্ষ্য অর্জনের জন্য উপায় উপকরণের মধ্যে সুষ্ঠু সমন্বয়। সাধাইশত একটি প্রতিষ্ঠানের তখনই সুনাম বাড়ে যখন প্রতিষ্ঠানটি তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে। প্রতিষ্ঠানটির এ লক্ষ্য অর্জনে সংগঠন প্রত্যক্ষভাবে জড়িত। আর সংগঠনের সঠিক নিয়ম-কানুন বলতে বোঝায় উৎপাদন বা একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য উপকরণাদির সুষ্ঠু সমন্বয় প্রক্রিয়া। অর্থাৎ যখন কাজটি করা সম্ভব হবে তখন কে কী কাজ করবে, কেন করবে, কে কাজের নির্দেশ দেবে, কে কার কাছে কাজের জবাবদিহি করবে ইত্যাদির জন্য কাজ করার সঠিক নিয়ম অনুসরণ করাই সংগঠনের সঠিক নিয়ম-কানুন। যার প্রধান লক্ষ্যই হলো সাংগঠনিক কাজ সঠিকভাবে সম্পাদন করা।
উদ্দীপকের কোহিনুর এন্ড কোং লি.-এর সংগঠনের সঠিক নিয়ম অনুসরণ করায় প্রতিষ্ঠানটির সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কোহিনুর এন্ড কোং লি. একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাই উৎপাদনের লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে নানা রকম কার্যসম্পাদন করতে হয়। যেমন- উৎপাদনের জন্য কাঁচামাল সংগ্রহ, উৎপাদন করার মেশিনারিজ, উৎপাদিত পণ্য বণ্টনসহ বহু ধরনের কাজ করতে হয়। আর এসব কাজ একজন বাক্তির একার পক্ষে কিংবা একটিমাত্র বিভাগ দ্বারা পরিচালনা করা সম্ভব নয়। এজন্য প্রতিষ্ঠানকে এমন একটি কাঠামো প্রণয়ন করা দরকার যার দ্বারা প্রতিষ্ঠানটি একটি সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী নির্দিষ্ট লক্ষ্য অর্জনে অগ্রসর হবে। কোহিনুর এন্ড কোং লি.- এর প্রতিষ্ঠানটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, 'কোহিনুর তার প্রতিষ্ঠানের কার্যাবলি সহজ এবং শৃঙ্খলার সাথে পরিচালনা করার জন্য একটি সুনির্দিষ্ট কাঠামো অনুসরণ করেছেন। এক্ষেত্রে তিনি ক্রয় বিভাগ, অর্থ বিভাগ, উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ ইত্যাদি বিভাগে তার প্রতিষ্ঠানের কাজগুলো ভাগ করেছেন এবং কর্তৃত্বের ধারাবাহিকতা রক্ষায় অর্থাৎ কর্মীদের আদেশের ঐক্য কীভাবে উচ্চস্তর থেকে নিম্নস্তরে আসবে তা নির্ধারণ করেছেন। ফলে তিনি ব্যবসায় আরম্ভ করার পূর্বে যে লক্ষ্য নির্দিষ্ট করেছেন, তা অর্জনে দিন দিন প্রতিষ্ঠানটি অগ্রসর হচ্ছে এবং প্রতিষ্ঠানটির অভ্যন্তরে ব্যবস্থাপনা সংগঠনের সঠিক চর্চার প্রেক্ষিতে বাইরের অন্যান্য প্রতিষ্ঠানের কাছে তার সুনাম বৃদ্ধি পাচ্ছে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, 'কোহিনুর এন্ড কোং লি.'-এ "সংগঠনের সঠিক নিয়ম-কানুন অনুসরণ করার ফলে প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি পাচ্ছে।" বক্তব্যটি যথাযথ।