1 Answers

উদ্দীপকে 'বাবা'র বক্তব্যে যৌক্তিক বিভাগের নিয়ম অনুসরণ করার কথা বলা হয়েছে এবং মায়ের বক্তব্যে যৌক্তিক বিভাগের ১নং নিয়মের লঙ্ঘন হয়েছে। নিচে 'বাবা' ও 'মা' এর বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- 'বাবা' তার বক্তব্যে যৌক্তিক বিভাগের যে নিয়ম অনুসরণ করার কথা বলেছেন সেই নিয়ম মোট ছয়টি-

১। যৌক্তিক বিভাগের ক্ষেত্রে সর্বদা একটি জাতিবাচক বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত বিভিন্ন উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করতে হবে।

২। যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় একটি মাত্র মূলমূত্র ব্যবহার করে পদকে বিভক্ত করতে হবে। 

৩। যৌক্তিক বিভাগের ক্ষেত্রে বিভক্ত উপজাতি বা উপশ্রেণিগুলোর মিলিত ব্যক্তর্থ বিভাজ্য জাতি বা শ্রেণির ব্যক্তর্থের সমপরিমাণ হবে। 

৪। যৌক্তিক বিভাগের ক্ষেত্রে বিভক্ত উপজাতি বা উপশ্রেণিগুলো পরস্পর বিচ্ছেদক হবে। 

৫। যৌক্তিক বিভাগের ক্ষেত্রে বিভাজ্য জাতি বা শ্রেণির নাম বিভক্ত উপজাতি বা উপশ্রেণিসমূহের প্রতিটির উপর প্রযোজ্য হবে। 

৬। বিভাগকরণ প্রক্রিয়ায় উচ্চতর জাতি বা শ্রেণি থেকে ক্রমানুসারে নিম্নতর উপজাতি বা উপশ্রেণির দিকে অগ্রসর হতে হবে। অপরদিকে মায়ের বক্তব্যে বিভাগ-প্রক্রিয়া আবার আকৃতি ও রঙের ভিত্তিতে করতে বলায় তাতে যৌক্তিক বিভাগের ১নং নিয়মের লঙ্ঘন হয়েছে এবং গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। সুতরাং উপরের আলোচনা থেকে একথা প্রমাণিত হয় যে, উদ্দীপকে বাবার বক্তব্যে যৌক্তিক বিভাগের নিয়ম অনুসরণ করা হয়েছে।

5 views

Related Questions