1 Answers

উদ্দীপকে রীতার বক্তব্যে যৌক্তিক বিভাগের ২নং নিয়ম অনুসরণ এবং রাজার বক্তব্যে ৪নং নিয়ম লঙ্ঘন করা হয়েছে। নিচে তাদের বক্তব্য যৌক্তিক বিভাগের নিয়মের আলোকে ব্যাখ্যা করা হলো-

যৌক্তিক বিভাগের ২নং নিয়ম অনুযায়ী রীতা একটি মাত্র মূলমূত্র অনুসরণ করে যাদের উপস্থিতি ও অনুপস্থিতির ভিত্তিতে গাছকে ফলযুক্ত ও ফলবিহীন- এই দুভাগে বিভক্ত করে। এক্ষেত্রে যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন না হওয়ায় কোনো অনুপপত্তির সৃষ্টি হয়নি এবং বিভাগ সঠিক হয়েছে।

অপরদিকে রাজার বিভাগ প্রক্রিয়ায় যৌক্তিক বিভাগের ৪নং নিয়ম লঙ্ঘন হয়েছে। এই নিয়ম অনুযায়ী In a logical division, the sub-classes must not overlap, but must be mutually exclusive. অর্থাৎ বিভাগের ক্ষেত্রে বিভক্ত উপজাতি বা উপশ্রেণিগুলো পরস্পর বিচ্ছেদক হবে। অর্থাৎ এ ক্ষেত্রে বিভক্ত উপজাতি বা উপশ্রেণিগুলোর প্রকৃতি এমন হতে হবে, যেন এরা একে-অপরের সাথে মিলেমিশে না যায়। আর যদি এদের মধ্যে মিশ্রণ ঘটে, তাহলে বিভাগ ভ্রান্ত হবে। যেমন: গাছকে ফলযুক্ত এবং পাতাবিহীন -এই দুই ভাগে ভাগ করা হলে প্রাপ্ত উপশ্রেণিগুলো আর বিচ্ছিন্ন থাকে না, বরং এরা পরস্পরের অঙ্গীভূত হয়ে পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি ঘটায়। কেননা এমন অনেক গাছ আছে যা একইসাথে ফলযুক্ত আবার পাতাবিহীন। তাই রাজার বিভাগ প্রক্রিয়ায় পরস্পরাঙ্গী অনুপপত্তি ঘটেছে। আর এই অনুপপত্তি এড়াতে উপশ্রেণিগুলো এমনভাবে ভাগ করতে হবে যেন পরস্পর বিচ্ছেদক নয়।

সুতরাং উদ্দীপকে রীতার বিভাগ প্রক্রিয়া সঠিক হয়েছে এবং রাজার বিভাগ-প্রক্রিয়ায় পরস্পরাঙ্গী অনুপপত্তির সৃষ্টি হয়েছে।

4 views

Related Questions