1 Answers
সাধারণত ব্যবস্থাপনা সংগঠন হলো একটি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য উৎপাদনের বিশেষায়িত উপকরণসমূহের সুষ্ঠু সমন্বয়।
একটি বিশেষ লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন প্রত্যেকটি কাজের সমন্বয়। কেননা উৎপাদনের উপকরণসমূহ সবসময় একত্রিত থাকে না। এদের একত্রিত করার জন্য প্রয়োজন সংগঠনের। অর্থাৎ লক্ষ্য অর্জনের প্রধান হাতিয়ার হলো সংগঠন।
ব্যবস্থাপনা সংগঠন হলো এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যেখানে উৎপাদনের নিমিত্তে প্রতিটি বিষয়ের সমন্বয় করা হয়। যেহেতু উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রতিটি উপাদান একত্রে পাওয়া যায় না, তাই এগুলো সংগঠনের মাধ্যমে সমন্বয় করা হয়। ব্যবস্থাপনা সংগঠন কোহিনুর এন্ড কোং লি.-এর প্রতিষ্ঠানে দক্ষতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে লক্ষ্য অর্জনে সহায়তা করেছে। কোহিনুর এন্ড কোং লি.-এর ব্যবস্থাপনা কার্য প্রক্রিয়ায় সংগঠন মূল সঞ্চালকের ভূমিকা পালন করেছে। এছাড়াও এর ফলে প্রশাসনিক কার্যক্রম, কার্যবিভাজন, সম্পদের' কার্যকর ব্যবহার, সহজ নিয়ন্ত্রণ, সহজ সমন্বয়, আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল ব্যবহার, শৃঙ্খলা প্রতিষ্ঠা ইত্যাদি কাজ অনেক সহজ হয়েছে। সংগঠন কাঠামোর অধীনে সুশৃঙ্খলভাবে প্রাতিষ্ঠানিক কার্যাবলি পরিচালনা করা হয়েছে বলে কোহিনুর এন্ড কোং লি.-এর উদ্দেশ্য অর্জন করা সম্ভব হয়েছে।
কোহিনুর এন্ড কোং লি.-এর ব্যবস্থাপনা সংগঠন তাদের উদ্দেশ্য সাধনে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন